1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

গাজীপুরের পূবাইল এলাকা থেকে বালুবাহী ট্রাক হতে ১২৪কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬৯ দেখেছেন

মুন্নি আক্তার: গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকা হতে একটি বালুবাহী ট্রাক থেকে ১২৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর আভিযানিক দল। ১৬ এপ্রিল রাতে গাজীপুরের পূবাইল থানাধীন ঢাকা-বাইপাস সড়কে একটি বালুভর্তি ট্রাকে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা ও ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার সুমেরখোলা গ্রামের মৃত মোঃ আ. মজিদের ছেলে মোঃ সোহাগ শেখ (৩৯), নড়াইল জেলার কালিয়া থানার নগগ্রাম গ্রামের মোঃ মিজানুর বিশ্বাসের ছেলে মোঃ আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইটাখোলা গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২০)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, দেশের সীমান্তবর্তী এলাকা হতে পাইকারি দামে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নিয়ে এসে ঢাকা জেলা ও গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে তারা।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। পরবর্তীতে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় এবং আসামিদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.