1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বিয়ে ব্যবসায়ী কথিত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের খুটির জোর কোথায়

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১৫ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বিয়ে ব্যবসায়ী ছাত্রলীগ নেতা মো: জাহাঙ্গীর পিতা: জহুরুল, মাতা: জোসনা, গ্রাম : জালালপুর, ডাকঘর : ওসমান পুর, জেলা: দিনাজপুর। মেয়েদের প্রতারণার ফাদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া তার পেশা।তিনি তার বৈবাহিক অবস্থা গোপন করে একাধিক বিবাহ করেছেন। ভুক্তভোগী নারীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ, এবং আদালতে মামলা করেও সুষ্ঠু বিচার পায় নি।এই সন্ত্রাসী জাহাঙ্গীর আইনকে বৃদ্ধা আংগুল দেখিয়ে এখন ও বহাল তবিয়াতে আছে। তার বিভিন্ন মামলা সমূহ ১।সি আর ১৫৮-২১ ঘোড়াঘাট ,(২)সি আর২৭৯/২০২৪ ঢাকা,(৩)সি আর২৯৬৯/২০২৪ টাংগাইল, (৪)৬২/২০২৫ টাংগাইল।ফ্যাসিস্ট সরকারের নেতা হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্য, আদিবাসী দের জমি দখল, আর্মি ল্যান্ডের জমি ক্রয় বিক্রয়,স্ত্রীদের দিয়ে এনজিও,ব্যাংক থেকে ঋণ তুলে সে টাকা হাতিয়ে নেয়া তার আয়ের আরেক টি উৎস। জাহাঙ্গীরের প্রতারণার স্বীকার হয়ে তার সাবেক স্ত্রী গন এখন ঋণে জর্জরিত হয়ে এখন মানবেতর জীবন যাপন করছে। এই প্রতারক জাহাঙ্গীর তার ভোটার আইডি কার্ড জন্মসাল জালিয়াতি করে LGED তে ইলেক্ট্রিশিয়ান পদে চাকুরী নেন।কর্মস্থলে অনুপস্থিতি থেকেও তিনি অদৃশ্য শক্তিবলে সরকারের যাবতীয় সুযোগ সুবিধা, বেতন ভাতাদি ভোগ করেছেন। অফিসে অনিয়ম, দূর্নীতি, সহর্কমী কে হেনেস্থার দায়ে জাহাঙ্গীর এর বিরুদ্ধে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার LGED অফিসে কয়েকটি অভিযোগ রয়েছে।LGED (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) আগারগাঁও তেও এই কুখ্যাত জাহাঙ্গীর এর নামে একাধিক অভিযোগ রয়েছে। তার অভিযোগ সমূহর স্মারক নং (১)৪৬.০২.৩২৬৭.২৭.০০১.২০১৯-৫৬৯ (২)৪৬.০২৩২৬৭.২৭.০০১.২০১৯-২৯ (৩)২৫/৫/২০২৩-৪৮৭ (৪)৪৬.০২.৩২৬৭.২৭.০২.১৮-১১৮৭০ (৫)৪৬.০২.০০০০.১৫০.২৭.৫২৭.২৫-৮১৫। ২০১৯ সালে জাহাঙ্গীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর -২, স্টাফ গন এই প্রতারক জাহাঙ্গীর কে প্রতারণা ও জালিয়াতির দায়ে মিরপুর মডেল থানা -২ এর পুলিশ এর সোপার্দ করে।ক্ষমতা দাপটে তার বিরুদ্ধে কোনো লিগ্যাল স্টেপ নেয়া সম্ভব হয়নি। মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। বিভিন্ন সময় বিভিন্ন থানায় তার নামে একাধিক অভিযোগ হলেও ফ্যাসিবাদী সরকারের দোসর হবার কারনে থানা যেন তার আত্নীয় বাড়ি ছিলো। দিন দিন তিনি আর ও দৃঢ় প্রত্যয়ের সাথে উদ্দাম গতিতে তার অপরাধ পরিক্রমা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ২০২২ সালে ওসমানপুর নিবাসী সুমি আক্তার, পিতা: কেনান,(চা দোকান দার) তার প্রতারণা র স্বীকার হয়ে সুইসাইড করেন। ছাত্রলীগ পদবী ধারী সন্ত্রাসী হওয়ার কারনে এই ন্যাংকার জনক ঘটনা ধামাচাপা দেয়া হয়। আর্থিক স্বছলতা,সরকারি চাকুজীবী হওয়া সত্ত্বেও জালালপুর গ্রামে বিগত আওয়ামী লীগ সরকারের আশ্রয়ন প্রকল্পের ১ টি ঘর তিনি কবজা করেন।এত অভিযোগ, দূর্নীতি, মামলার পরেও এই সন্ত্রাসী জাহাঙ্গীর অদৃশ্য শক্তিবলে এখনো ধরা ছোয়ার বাইরে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.