1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

গোবিন্দগঞ্জে বিএনপি’র আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬৭ দেখেছেন

সুমন সরকার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি: ১লা বৈশাখ, ‘বাংলা নববর্ষ-১৪৩২’ কে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)- গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর শাখা এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (১৪ এপ্রিল)১লা বৈশাখ সোমবার সকালে বর্ণাঢ্য এ বৈশাখী শোভাযাত্রাটি বের হয়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু প্রমুখ।

এছাড়াও এ শোভাযাত্রায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সকাল থেকেই নেতা-কর্মীরা রং-বেরঙের পোশাক পড়ে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করে ও ঢাক-ঢোলের তালে নেচে গেয়ে আবহমান কাল থেকে চলে আসা বাংলা বর্ষবরণ উৎসবকে আরও উৎসবমুখর ও বর্ণিল করে তোলে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.