1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

পলাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, হামলাকারী মোজাম্মেল গণধোলাইয়ের শিকার

  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭৪ দেখেছেন

নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত শান্তি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সার কারখানা এলাকায় মিছিলটি পৌঁছালে মোজাম্মেল হক নামে এক ব্যবসায়ী ও তার অনুসারীরা মিছিলে বাধা দেয় এবং হামলা চালায়। অভিযোগ রয়েছে, মোজাম্মেল কোমরে থাকা চেইনস্টিক দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে আঘাত করেন।

এ সময় উত্তেজিত জনতা মোজাম্মেল ও তার সহযোগীদের গণধোলাই দেয়। আহত মোজাম্মেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

পলাশ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন বলেন, “মোজাম্মেল গং স্বৈরাচারের দোসর, তাদের বিচার ও গ্রেপ্তার চাই।” ছাত্রনেতা আরিফ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোজাম্মেল আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত এবং হামলার নেতৃত্ব দেন।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পলাশ বালিয়ার মোহাম্মদ মোজাম্মেল গং দের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এ ব্যাপারে মোজাম্মেলের বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি এলাকাবাসী জানান সে চিকিৎসাধীন আছে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.