1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

দিনাজপুরের বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী ও ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা

  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪৮ দেখেছেন

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫ টায় বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের আহবায়ক এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ্ আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা কৃষক দলের সভাপতি শাহিনুর আলম মাস্টার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনি ও সুমন সওদাগর, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, আহবায়ক কমিটির সদস্য সায়েবীন আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু, শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল হক তেল্লা ও মোহাম্মদ নয়ন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.