1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

বরগুনার আমতলীতে “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” ২০২৫ পালিত

  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪৮ দেখেছেন

মোঃ নয়ন মিয়া, স্টাফ রিপোর্টার: “Don’t Sell Our Future (আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না)” স্লোগানে বরগুনার আমতলীতে এক্টিভিস্টা সদস্যদের উদ্যোগে, গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায়,নজরুল স্মৃতি সংসদ এর আয়োজনে একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় জলবায়ু ন্যায্যতা এবং জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে গ্লোবাল ক্লাইমেট একশন ২০২৫ উদযাপন করা হয়েছে।

এ সময় ক্লাইমেট স্ট্রাইক এক্টিভিস্টা বরগুনার ইয়ুথ সদস্যরা বাংলাদেশের পক্ষে কিছু দাবি তুলে ধরেন, তার মধ্যে অন্যতম হলো গ্রীন হাউস গ্যাস নি:সরণ কমানো, জ্বালানী নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করা, ন্যায্যতার ভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও তাতে ভুক্তভোগী দেশগুলোর অভিগম্যতা সহজীকরণ ইত্যাদি দাবীতে ইয়ুথ সদস্যরা উপজেলার প্রেসক্লাবের সামনে ক্লাইমেট স্ট্রাইক করেন।

একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের ইয়ুথ সদস্যদের সাথে উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো.লিমন বিশ্বাস, এনএসএস নির্বাহী পরিচালক শাহবুদ্দিন পান্না, খায়রুল বাসার বুলবুল – সভাপতি আমতলী উপজেলা শাখা দুদক
এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।
এনএসএস নির্বাহী পরিচালক শাহবুদ্দিন পান্না বলেছেন সাধারণ জনগণের পাশাপাশি সরকারকে এগিয়ে আসতে হবে এই জলবায়ু পরিবর্তন রোধে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.