1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ইটভাটায় অভিযান, ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৪১ দেখেছেন

তাইয়্যেবা নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (বেলা ১২টা) নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নেতৃত্বে দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশবিরোধী কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা। তার সঙ্গে ছিলেন মো. মলিন মিয়া, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় এবং প্রভাতী রানী, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়।

অভিযানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযানে হরিপুরের এসএনএম হরিপুর ইটভাটার মালিক শফিকুল ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এই মামলা নং: ২১৪/২৫।

একই অপরাধে খলিশা গাড়ী হরিপুরে এ এম ব্রিকসের মালিক মোজাম্মেল হককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় একটি ইটভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.