1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

যাদুকাটা নদীতে রয়েলিটি আদায়ের সময় ম্যানেজারের নিকট হতে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ত্রিশ লাখ টাকা লুট করে নিয়ে যান আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন গংরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৪ দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সরকার থেকে বৈধভাবে ইজারা নেওয়া সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নিয়মিত টোল আদায় করছিলেন ইজারাদার কর্তৃপক্ষের লোকজন।

ঘটনাটি ঘটেছে গত ৭ই মার্চ উপজেলার সোহালা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে যাদুকাটা নদীর ঘাটে বৈধপন্থ টোল (রয়েলিটি)আদায়ের সময় ঘাটের ম্যানেজার গণি মিয়াকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ত্রিশলাখ টাকা লুটপাঠ করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে আফতাবের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

উল্লেখ্য ৪ আগষ্ট ২০২৪ইং তারিখে বৈষম্যবিরোধী ছাত্রজনতার একদফা আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের লক্ষ্যে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ও আন্দোলনরত অবস্থায় শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় ছাত্রজনতার আন্দোলনে আন্দোলনরত অবস্থায় জহুর আলী নামে এক যুবক পুলিশের শুলিতে গুলিবিদ্ধ হন। এই আন্দোলনে গুরুতর আহত জহুর আলী নামের এই যুবকটি জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরোয়খাই গ্রামের মোঃ নাজিম উদ্দিনর ছেলে। এই ঘটনায় গত ০২/০৯/২০২৪ইং তারিখে আহতের বড়ভাই মোঃ হাফিজ আহমদ বাদি হয়ে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ(দ্রত বিচার) আদালত সদর জোনে জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এই মামলায় জেলার তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলেন আওয়ামীলীগ নেতা,বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন(৪০)কে ২৩ নং আসামী করা হয় । এই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করলে তিনি বেশ কিছুদিন কারাগারে বন্দী ছিলেন। দীর্ঘদিন কারাভোগ শেষে জেল থেকে মুক্তি পেয়ে আবারো তাহিরপুরের সীমান্ত এলাকার যাদুকাটা নদীতে শুরু করেছেন চাঁদাবাজি।

উল্লেখ যে গত ৭ই মার্চ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সরকার থেকে বৈধভাবে ইজারা নেওয়া যাদুকাটা নদীর রয়েলিটি আদায়কালে ঘাটের ম্যানেজারগণি মিয়াকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে টোল আদায়ের এক থেকে দেড়কোটির উপরে টাকা লুটপাঠ করে নিয়ে যাওয়ার সময় বেশী বাড়াবাড়ি করলে প্রানে হত্যার হুমকি দিয়েছেন বলে আফতাবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এমন ঘটনায় ঘাটের ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাই শংঙ্কায় দিন কাটাচ্ছেন বলে জানান ঘাটের ম্যানেজার। মোঃ আফতার উদ্দিন তিনি ছাত্র জনতার আন্দোলন চলাকালে অনেক ছাত্রজনতার উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ ও রয়েছে।

এ ব্যাপারে যাদুকাটা নদী ঘাটের রয়েলিটি আদায়কারী ম্যানেজার গণি মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,গত ৭ই মার্চ আওয়ামীলীগ নেতা মোঃ আফতাব উদ্দিন চাদাঁবাজি করতে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘাটে এসে আমাকে অস্ত্রের মুখে টোল আদায়ের প্রায় ত্রিশলাখ টাকা লুটপাঠ করে নিয়ে যান। এ ব্যাপারে তিনি ও ঘাট কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।

এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আপ্তাব উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ দিলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান এমন খবর পেয়ে তাৎক্ষনিক পুরিশ ঘটনাস্থলে যায়। তবে তিনি বলেন আফতাব উদ্দিন নাকি দাবী করেছেন তিনি ইজারাদারের নিকট টাকা পাবেন তাই তিনি টাকা এনেছেন। তবে ঘাট পক্ষের কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.