1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪৩ দেখেছেন

এস,এম শহিদুল ইসলাম বাবলু: ০৭ এপ্রিল (সোমবার),সকাল ৭টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ড্রাম ট্রাকের ট্রাক চালক মোহাম্মদ সোহানকে আটক করেছে লালমনিরহাট সদর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাতটার দিকে লালমনিরহাট পুলিশ থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ট্রাক সিন্দুমতি মেলার উদ্দেশ্যে রওনা করেন। পুলিশ বাহি ট্রাকটি লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় ঊষা মাত্রই বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে পুলিশ বাহি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশ বাহি ট্রাকে থাকা ড্রাম ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যদের মধ্যে ছয় জন পুলিশ সদস্যকে লালমনিরহাট সদর হাসপাতাল ও গুরুতর আহত ৬ জন পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতলে ভর্তি করা হয়েছে। এছাড়া জন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন, এসআই রফিকুল ইসলাম,এএসআই মহেশ, কনস্টেবল সাইফুল,মানিক, মোজাম্মেল ও সবুজ।লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন,কনস্টেবল নয়ন,গাড়ি চালক জাফর,সাহাদত,লুৎফর রহমান, ইলিয়াস মিয়া ও কামাল।প্রাথমিক চিকিৎসা নেওয়া তিনজন পুলিশ সদস্যরা হলেন, এস আই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক সাখাওয়াত হোসেন।

সড়ক দুর্ঘটনায় ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং জন ডাম ট্রাক চালককে গ্রেফতার করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত (ওসি)নুরুন্নবী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.