1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বগুড়া চাঞ্চল্যকর রাশেদ মিয়া হত্যা মামলার আসামী মোঃ বাবুল গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৪ দেখেছেন

বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি, বগুড়া: গত ০৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ ঘটিকায় বগুড়া জেলার সোনাতলা থানার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে রাশেদ মিয়া(২৭) সাং পাকুল্লা, থানা সোনাতলা, জেলা-বগুড়াকে বগুড়া জেলার সোনাতলা থানার পাকুল্লা বাজারে পূর্ব পরিকল্পনা মোতাবেক ওৎ পেতে থাকা ২০/২৫ জন সন্ত্রাসীরা দেখতে পেয়ে তাকে হত্যা করার জন্য উদ্যত হয়ে হাতে রামদা, চাকু, ইট, চাপাতি, হকিস্টিক, লাঠি, রড, দা, হাসুয়া, এসএস পাইপ এবং দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মারতে থাকলে প্রাণভয়ে তার মোটর সাইকেল ফেলে পাকুল্লা স্কুলের পার্শ্ববর্তী আব্দুল হামিদ মিস্ত্রীর বাড়ীতে আশ্রয় নিলে আসামীগন উক্ত বাড়ীর দরজা ভেঙ্গে প্রবেশ করে রামদা দ্বারা হত্যার উদ্দেশ্যে রাশেদ মিয়ার মাথার মাঝখানে কোপ দিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি মৃত্যুবরন করে। এ ঘটনার প্রেক্ষিতে মৃত রাশেদ মিয়ার মা বাদী হয়ে বগুড়া জেলার সোনাতলা থানায় গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে হত্যাকারীদের বিরুদ্ধে অভিযোগ করলে একটি হত্যা মামলা রুজু হয়। বগুড়া জেলার সোনাতলা থানার মামলা নং- ০৭ তারিখ-১৭/০২/২০২৫ ইং ধারা- ৩০২/৩৪ দঃ বিঃ। উক্ত ঘটনার সাথে সাথে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প এজাহার নামীয় আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় অদ্য ০৭ এপ্রিল ২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত হত্যা মামলার ১৯ নং এজাহারনামীয় আসামী বগুড়া জেলার আদমদীঘি থানাধীন বড় জিনইর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ০৭ এপ্রিল ২০২৫ তারিখ রাত্র আনুমানিক ০২.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার আদমদীঘি থানাধীন বড় জিনইর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ১৯নং আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পবরর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিক ভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করে। ধৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.