কাইয়ূম শরীফ, মুকসুদপুরঃ “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে মুকসুদপুরে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে দিবসটি পালিত হয়।আন্তর্জাতিক ক্রীড়া দিবসের সাথে সামঞ্জস্য রেখে এবারের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’। ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকাল ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। সভায় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম পান্নু সহ মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত খেলোয়াড়বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তাসনিম আক্তার তরুণ ও মেধাবী খেলোয়াড়দের উদ্দেশ্য বলেন, তোমরাই আমাদের জাতীর ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে, এবং খেলাধুলার মানোন্নয়ন যতটুকু সহযোগিতা করার আমরা তা করব।