1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭৬ দেখেছেন

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন দুর্বৃত্ত তার মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় তারা সেলিমকে পাশের একটি চায়ের স্টলে নিয়ে তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেদম মারপিট করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা সেলিমকে আর কলেজে না আসার জন্য শাসিয়ে যায় বলে জানায় আহত সেলিম। পরে আহত সেলিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সেলিমকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা বলেন, রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার বাম হাত ভেঙে গেছে। খবর পেয়ে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। তারা সাজেদুর রহমান সেলিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে  দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.