1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে….মাওলানা ইউসুফ আশরাফ

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৮ দেখেছেন

মোঃরফিকুল ইসলাম সোহাগ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ইউসুফ আশরাফ বলছেন ২০১৩ সালে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারের আমলে শাপলা চত্বরে নবীপ্রেমীক মুসলিম জনতার উপর নারকীয় গন হত্যা ২১ শের মোদি বিরোধী আন্দোলন ও ২০২৪ এর জুলাই বিপ্লবের বীর শহীদেরদের বিচার নিশ্চিত করে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারের নিকট দাবী জানান। তিনি বলেন সুনামগঞ্জ-৩(জগ্ননাথপুর ও শান্তিগঞ্জ) ইসলামী রাজনীতির উর্বর ভূমি, আগামী জাতীয় নির্বাচনে এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনের কাজকে বেগবান করতে হবে। ৫ এপ্রিল সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে সুনামগঞ্জ-৩ সংসদীয় আসনের ১৫৩ টি ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।  কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা আজির উদ্দিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ, মাওলানা এনামুল হক্ব মুসা, সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হক, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, সহ সভাপতি মাওলানা সানা উল্লাহ, সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহীদ আহমদ,শান্তিগঞ্জ উপজেলা কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মনঈম শাহিন কামালী, শান্তিগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ সহ প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.