1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পেটের ভিতর থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ ১ জন আটক হয়েছে

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৭ দেখেছেন

 রফিকুল ইসলাম সিরাজী,কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ থানাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ কতৃর্ক চেকপোস্ট ডিউটিকালীন কর্তৃক ১৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার। জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক টেকনাফ থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে টেকনাফ থানাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের চৌকশ অফিসার পুলিশ পরিদর্শক জনাব শোভন সাহা সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিঃ) ইব্রাহিম সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ০৫/০৪/২০২৫ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপিস্থ ঢালা চেকপোস্টে নিয়মিত ডিউটি করাকালীন একটি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা গাড়ী তল্লাশীর সময় সিএনজি অটোরিক্সার সামনের সিটে বসা একজন যাত্রীর কথাবার্তা সন্দেহজনক হইলে তাহাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট রহিয়াছে মর্মে স্বীকার করে। এরপর স্থানীয় সাক্ষীসহ উক্ত ব্যক্তিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রে নিয়া পায়খানা করানোর পর পায়খানার সাথে বিশেষ কায়দায় গিলে ফেলা ট্যাবলেটর মত কালো কালো পোটলা বের হয়। সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ব্যক্তি নিজ হাতে উক্ত পোটলাগুলি খোলার পর পোটলার ভিতর হইতে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) লক্ষন চন্দ্র বর্মন উক্ত আলামত জব্দ তালিকা মূলে করেন। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার নাম, ঠিকানা-জুয়েল মিয়া (২১), পিতা-আব্দুর শুক্কুর, মাতা-আসমা খাতুন, সাং-রহিঙ্গাকাটা, ৪নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার মর্মে প্রকাশ করে।  আসামী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য উক্ত ইয়াবা ট্যাবলেটগুলি হোয়াইক্যং এলাকা হইতে কালো কালো ছোট ছোট ক্যাপসুলের মত তৈরী করিয়া গিলে নিয়ে পেটের ভিতর করিয়া বহন করিয়া বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার নিয়া যাইতেছিল বলিয়া স্বীকার করে।আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.