1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

অজ্ঞান পার্টির খপ্পরে বোয়ালখালীর যুবক, লুটে নেয় মোবাইল-টাকা”

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫৪ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:  চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের এক মুদি দোকানের কর্মচারী মো. ওমর (৩২) শহর থেকে বাসে ফিরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। বাসে তার নাকের সামনে টিস্যু ধরার পর তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তার সঙ্গে থাকা দুইটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা লুটে নেয় এক ব্যাক্তি। ৫ এপ্রিল দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরের বুড়ি পুকুর পাড় এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, “অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে লোকজন। তিনি কথা বলতে পারছিলেন না। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।” ভুক্তভোগী মো. ওমর উপজেলার পোপাদিয়া ইউনিয়নের উজির আলী (পান শফি) বাড়ির কাসেম মিয়ার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ওমরের এক নিকট আত্মীয় মো. হৃদয় জানান, শনিবার সকালে মোবাইল মেরামতের জন্য ওমর নগরে গিয়েছিলেন। দুপুরে বাসে বাড়ি ফেরার পথে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এক ব্যক্তি ওমরের নাকের সামনে টিস্যু ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তার পকেট থেকে মোবাইল ও টাকা চুরি হয়। হৃদয় আরও জানান, ওমরকে চমেক হাসপাতালে ভর্তি করা হলেও স্ত্রীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.