1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সিলেটের দরগাহ্ মহল্লায় মিনারের পাশে হো‌টেল সুরমা‌লিংক ও‌ মিনার রেস্টু‌রেন্টের শুভ উদ্ভোধন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৮১ দেখেছেন

মোঃ শাহীন আলম, সিলেট  প্রতিনিধি: গতকাল ২৬ শে মার্চ ২০২৫ ইং রোজ বুধবার বাদ আসর দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে হযরত শাহজালাল (রহ.) মাজার দ‌ক্ষিণ গেইট (মিনা‌রের পা‌শে), সি‌লেটে অব‌স্থিত অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ হোটেল সুরমালিংক এবং এর সহযোগী প্রতিষ্ঠান মিনার রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উক্ত প্রতিষ্ঠান দুটি কিছু সংখ্যক তরুণ উদ্যোক্তা রওনক আহমেদ, লুৎফুর রহমান, নেছার আহমদ জামাল, শেখ মো: বাবলু মিয়া, ওয়াহিদুল ইসলাম ও মো: জয়নাল উদ্দিন এবং তাদের কিছু বন্ধুদের উদ্যোগে বাস্তবায়ন করা হয়। তাদের ব্যবসার অন্যতম উদ্যেশ্য হচ্ছে সিলেটে আগত ট্যুরিস্টদের মানসম্মত সেবা প্রদান করে নিজেদের আর্থিক লাভের পাশাপাশি সিলেটের পর্যটন খাতকে অগ্রসর করা।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব জনাব দেওয়ান হুজাইফা হুসাইন চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ‌তি‌থিরা প্রতিষ্ঠানের ৬ তরুণ উদ্যোক্তার অত‌্যন্ত প্রশংসা করেন। অথিতিদের মধ্যে উপ‌স্থিত ছিলেন মুফতি মোহাম্মদ হাসান, সেক্রেটারি, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, আহমদ মাহবুব ফেরদৌস, ডিরেক্টর উন্নয়ন ও পরিকল্পনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অব. জেনারেল ম্যানেজার জেমস ফিনলে টি কোম্পানি, জহির আহমেদ চৌধুরী, জেনারেল ম্যানেজার এম আর খান টি এস্টেট,মুফতি মোহাম্মদ সুহেল উদ্দিন আহমদ, প্রোপার্টি ওউনার ও অব: ম্যানেজার ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লি: জহিরুল মোস্তফা চৌধুরী তারেক, চেয়ারম্যান গ্র‍্যান্ড মোস্তফা হোটেল আবাবিল, সৈয়দ মুজিবুর রহমান এমডি গ্র‍্যান্ড মোস্তফা, হোটেল আবাবিল, মাহমুদুল হক মাসুম ইনকাম ট্যাক্স প্র‍্যাক্টিশনার।অন্যান্যদের মধ্যে উপস্তিতি ছিলেন জনাব পিপি ইকবাল আহমেদ, রোটারি ক্লাব অব সিলেট মহানগর, মো: জাবের আলী শাহ ডেপুটি জেনারেল ম্যানেজার ইস্পাহানি টি এস্টেট, গাজীপুর, এড.সৌমেন ভট্যাচার্য প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.