1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সিলেটে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় গরুর মাংস ও চিনি আটক

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৬৯ দেখেছেন

ইসমাইল খান নিয়াজ, সিলেট ব্যুরো: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে ভারতীয় ফ্রোজেন গরুর মাংস ও চিনি আটক করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

মঙ্গলবার (২৫ শে মার্চ) সকাল ১০ টায় জৈন্তাপুর উপজেলা হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেনট্রি রেজিমেন্ট ২৭বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ- বিন মাহফুজ- সাইফ এর নেতৃত্বে সেনা টহলটিম গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকার অভিযান চালিয়ে ৪৫ কার্টুন ফ্রোজেন গরুর মাংস উদ্ধার করে।

পরে সেনা টহলটিম জৈন্তাপুর উপজেলার হরিপুর বালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। সেনাক্যাম্প সূত্রে জানা যায় আটককৃত ভারতীয় গরুর মাংস সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট ও ৭০ বস্তা ভারতীয় চিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.