1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সারিয়াকান্দিতে পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৭৪ দেখেছেন

মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার বিকেলে পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র উপদেষ্টা ও বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপি’র সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, কৃষক দলের আহবায়ক খাদেমুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ইকবাল কবির পলাশ, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো এর আত্মার মাগফিরাত কামনা, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.