1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা

বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ীর নিহতর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৬ দেখেছেন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় বাসের ধাক্কায় শাকিল মিয়া নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বাসমালিক ও চালকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতর পরিবার ও জাজিরা উপজেলাবাসী। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে নিহত শাকিল মিয়ার মামা জুয়েল রানা অভি, বড় ভাই রিয়াজ মল্লিক, চাচা সনেট মল্লিক ও এসএম সোহেল রানা বলেন, চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে শাকিল মিয়া বাসের ধাক্কায় মারা যান। বাসটি আস্তে চালালে হয়তো শাকিল মারা যেতেন না। এরআগেও দেখেছি সড়ক দুর্ঘটনায় অনেকেই মৃত্যুবরণ করেছেন তার কোন বিচার হয়নি। জরিমানা দিয়েই বিচার শেষ। অতিদ্রুত ঘাতক বাসমালিক ও চালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তানা হলে শাকিলের মতো আরও তাজা প্রাণ সড়কে ঝড়বে।

পুলিশ জানায়, গতকাল শনিবার আড়াইটার দিকে জাজিরা উপজেলার টিএন্ডটি মোড় থেকে ব্যবসায়ীক কাজে ঢাকার উদ্দেশ্যে
মোটরসাইকেলে রওয়ানা দেন শাকিল মিয়া।
জাজিরার গনির মোড় এলাকায় পৌছালে শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পিচ ঢালাই সড়কে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, আমরা ঘাতক বাসটিকে জব্দ করেছি। এঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.