1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বোয়ালখালীতে টেক্সি ও টেম্পোর সংঘর্ষে প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু

  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬২ দেখেছেন

বোয়ালখালী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালীতে সিএনজি চালিত টেক্সি ও টেম্পোর সংঘর্ষে প্রাণ হারিয়েছে দুই বছর বয়সী মো.ইমরান নামের এক শিশু।

নিহত ইমরান উপজেলার কধুরখীল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী আকবরের পুরাতন বাড়ির মো.মান্নানের ছেলে।

শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের জোটপুকুর এলাকায় টেক্সি ও টেম্পোর এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির টেক্সিটি (চট্টগ্রাম-থ ১৩-৩৯৬৬) কানুনগোপাড়ার দিকে যাচ্ছিল। এসময় আরেকটি গাড়িকে ওভার টেক করলে বিপরীত দিক আসা যাত্রীবাহী টেম্পোর সাথে সংঘর্ষ হয়। এতে টেক্সিতে থাকা শিশুটি মাথা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ টেক্সিটি জব্দ করে থানায় নিয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.রাবেয়া বলেন, আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।

শিশুটির নানা মো.ইয়াকুব জানান, উন্নত চিকিৎসার জন্য নাতিকে চমেক হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় ৭টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছে।উপজেলা সদরে ঈদের কাপড় কিনে নানীর সাথে টেক্সিতে করে নানার বাড়িতে ফিরছিলো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.