1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায় : এমরান চৌধুরী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪২ দেখেছেন

মোঃ আশিকুর রহমান রানা, সিলেট প্রতিনিধি: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ তাদের সাংবিধানিক অধিকার ফিরে পেতে চায় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।

বুধবার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ ধানের শীষকে ভোট দিয়ে তাদের পছন্দের সরকার গঠন করতে চায়। কিন্তু বর্তমান ফ্যাসিস্ট সরকার জনগণের সেই অধিকার হরণ করেছে। তারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে, তার পরিধান কি হল জুলাই আগষ্টের বিপ্লবে পতন ঘটেছে ।

তিনি আরও বলেন, এই সরকার মধ্যবর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দেশের মানুষ একটি নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।

৩ নং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম মামুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা বদরুল ইসলাম, ছালিক আহমদ জেলা বিএনপির সহ স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক, এডিশনাল পিপি এডভোকেট মামুন আহমদ রিপন,গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম শাইস্তা,সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এম এ সামাদ, গোলাপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহবায়ক শাহনুর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাসির আহমদ আবেদ, উপজেলা যুবদল নেতা সরফরাজ হোসেন শরিফ, সাকেল লায়েছ,শাহিন,লায়েক,মিজানুর রহমান, মনছুর বিল্লাহ, সানাই জালালী, ফাতাহ মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.