1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ফতুল্লার সব সাংবাদিকরা দালাল – সার্কেল এসপি হাসিনুজ্জামান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৪৪ দেখেছেন

নিউজ প্রতিবেদক: ফতুল্লার সব সাংবাদিকরা দালাল। থানায় ওসি ও এসপির রুমে বসে দালালী করেন তারা। আপনারা থানায় ফিজিক্যালী ভাবে আসবেননা,তথ্যের প্রয়োজন হলে ওসি কিংবা তদন্তের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তথ্য নিবেন। তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের সাথে মারমুখী আচরন করেন। তিনি তাৎক্ষনিক তদন্তকে নির্দেশ দেন আপনি এখনই থানার বাহিরে একটি সাইনবোর্ড সাটিয়ে দিবেন এখন থেকে থানায় সাংবাদিকদের প্রবেশ নিষেধ। মঙ্গলবার দুপুরে ফতুল্লায় মডেল থানায় ২য় তলায় অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল এর কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এমনটাই বললেন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মো.হাসিনুজ্জামান।

জনা যায়, সোমবার (১৭ মার্চ) দুপরে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি থেকে একটির অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এ এস আই আশিকুর রহমান এক সমন্ময়কের পরিচিত এক মেয়েকে ফেসবুক মেসেঞ্জারে কটুক্তি করার অপরাধে মুন্না নামের একজনকে আটক করে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসে। ঐদিন সন্ধ্যায় উক্ত সমন্ময়ক পরিচয়ে লুবনা নামে এক মেয়ে থানায় আসেন। এ নিয়ে রাতভর দেন দরবার কার্যকর না হওয়ায় মঙ্গলবার দুপুরে ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন এর কক্ষে তার উপস্থিতিতেই উক্ত কটুক্তকারী জুতা পেটা করতে উদ্যত হন উক্ত মেয়ে সমন্ময়কারী। এ নিয়ে উক্ত যুবকের পক্ষে থানায় আসা স্থানীয়রা তদন্তকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে এ বিষয়ে তারা মামলা করবেন। পরবর্তীতে উক্ত মেয়ে সমন্ময়কারীকে নিয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল এর কক্ষে নিয়ে যান। বিষয়টি জানার জন্য কয়েকজন সাংবাদিক তার কক্ষে প্রবেশ করলে তিনি সাংবাদিক নাম শুনতে পেরে ফতুল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উপরোক্ত আচরন করেন।

এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল মো.হাসিনুজ্জামান এর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.