1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৬২৮ জন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯২ দেখেছেন

এস. এম. সামজাত, বিশেষ প্রতিনিধি: আগামী ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট এক লাখ ৪০ হাজার ৬২৮ জন শিক্ষার্থী।চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার এক হাজার ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, শিক্ষাবোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত শিক্ষার্থী এক লাখ ১৭ হাজার ৯১৫ জন, অনিয়মিত ২২ হাজার ৬০১ জন এবং মানোন্নয়ন পরীক্ষা দিচ্ছে ১১২ জন। এরমধ্যে ছাত্র ৬১ হাজার ৬২৯ জন, ছাত্রী ৭৮ হাজার ৯৯৯ জন। বিজ্ঞান বিভাগে ৩৫ হাজার ৫৩০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ হাজার ৩২১ জন এবং মানবিক বিভাগে ৪৭ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থী রয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় ৯৯ হাজার ৭৯ জন, কক্সবাজার জেলায় ২১ হাজার ৮০ জন, রাঙ্গামাটি জেলায় ৭ হাজার ৯৬৭ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৭২ জন এবং বান্দরবান জেলায় রয়েছে ৪ হাজার ৩৩০ জন শিক্ষার্থী।

এসএসসি পরীক্ষার লিখিত অংশের পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ৩ দিন আগে প্রবেশপত্র নিতে হবে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে।

তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পাস করতে হবে পৃথকভাবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.