1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৪৬ দেখেছেন

উলফত কবির, বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ জামায়াতে ইসলামীর উদ্যোগে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে সোমবার (১৭ মার্চ) বিকেলে সোনারগাঁ উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, পরিচালক ইসলামিক এডুকেশন সোসাইটি, প্রিন্সিপাল ডক্টর মোঃ ইকবাল হোসেন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, সহ সেক্রেটারি মোঃ আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলাম, দেওয়ান মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ইত্তর এর আমির মোঃ ইসহাক মিয়া, সোনারগাঁও উপজেলার দক্ষিণের আমির মাহবুবুর রহমান, দেশ টিভির সিনিয়র সাব এডিটর মোঃ রুহুল আমীন সহ সোনারগাঁওয়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে সোনারগাঁওয়ের সকল সাংবাদিকদের একসাথে করতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, সঠিক সংবাদ প্রকাশ করায় যেসকল সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও রাজনৈতিক মামলা হয়েছে এমন সাংবাদিকদের মামলার দায়িত্বভার বাংলাদেশ জামায়াতে ইসলাম গ্রহণ করল। ইফতার মাহফিলে সাংবাদিকরা তাদের ব্যাক্তিগত মতামত প্রকাশ করেন এবং প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভূইয়ার লেখা ৩টি ইসলামিক ও তাফহীমুল কুরআন সকল সাংবাদিকের মাঝে বিতরণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে পবিত্র ইদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে দেশের সকল নির্যাতিত নিপিড়ীত মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.