1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৯ দেখেছেন

মোঃ কামরুজ্জামান, কমলগঞ্জ, মৌলভীবাজার: তারেক জিয়ার নির্দেশনামতে তৃণমূল নেতাকর্মীদের সাথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের ইফতার মাহফিলের আয়োজন করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মৌলবীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু। ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি(সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল।

রোববার(১৬ মার্চ)বিকালে কমলগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রাব্বীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মহসিন মিয়া বলেন, তারেক জিয়ার নির্দেশ মানুষের কাছাকাছি থেকে মানুষের সহযোগীতায় কাজ করতে হবে। তাই জনগণের কাছে থেকে জনগণের মন বুঝে আগামীতে ভোট চাইতে হবে তবেই দল ক্ষমতায় আসবে। এসময় তিনি আরোও বলেন এমন কিছু করা যাবেনা যা করলে মানুষের ক্ষতি হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জাকির হোসেন উজ্জ্বল বলেন, বিএনপিকে নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও হচ্ছে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনামতো আমাদেরকে কল্যাণকর কাজের মাধ্যমে জনগণের কাছে পৌছাতে হবে।

উক্ত আলোচনাসভা ও ইফতার মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ইয়াকুব আলী,কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল,পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.শফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহিদ,জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ,উপজেলা যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী,পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রুমন আলী,ছাত্রদল নেতা ভূইয়া রাজন রেজা প্রমূখ।

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের প্রায় তিন হাজার মানুষ এই ইফতার মাহফিলে যোগদান করেন।

ইফতার মাহফিলে দেশনেত্রী, খালেদা জিয়ার রোগমুক্তি ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার সু- স্বাস্থ্য ও দেশের মঙ্গল কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.