মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শনিবার বিকেলে কড়িতলা এস এইচ উচ্চ বিদ্যালয় মাঠে কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। কামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রুবেল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নুর এ-আজম বাবু, সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, নাদিরুজ্জামান খাঁন সাইদ, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, আহসান হাবীব রতন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান, বোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি নাইমুল হক সরকার লিটন, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, চন্দনবাইশা ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরতি খোদা চাঁন, কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কামালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম সোহেল রানা রঞ্জু, যুগ্ম আহবায়ক রুবেল আলম ফরহাদ, বখতিয়ার রহমান সবুজ প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ সকলের জন্য দোয়া করা হয়।