1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে হত্যা মামলার আসামী নিহত।

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪০ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে হত্যা মামলার আসামী খুন হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে শাহিনুর রহমান ওরফে বড় শাহিন (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ১৫ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে নগরীর বাগমারা এলাকার মারকাজুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। শাহিনুর রহমান ওরফে শাহিন দৌলতপুর থানার কার্তিককুল এলাকার আব্দুর রশিদের ছেলে। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা শাহিনকে পেছন থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়।গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে পুলিশ খবর পেয়ে রাস্তার পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে। শাহিনের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন মামলা রয়েছে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সানোয়ার হোসেন মাসুম বিষটি নিশ্চিত করেন।তিনি বলেন, নিহত শাহিন দৌলতপুর থানার আলোচিত হুজি শহিদ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী ছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যা ঘটনা তদন্তে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.