1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে তিন চাঁদাবাজ গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯৫ দেখেছেন

জিহাদ হাসান, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে পদ্মা নদী থেকে তিন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে পদ্মা নদী থেকে চাঁদাবাজিকালে তাদের আটক করা হঅয়।

জানা যায়, নৌপথে চাঁদাবাজি রোধে নৌ পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা প্রায় ১০০টি বাল্কহেডে কন্ট্রোল রুমসহ বিভিন্ন দপ্তরের মোবাইল নম্বর বিতরণ করেন। এর ফলে বাল্কহেডের সুকানীরা চাঁদাবাজদের বিষয়ে পুলিশের কাছে সরাসরি তথ্য প্রদান করতে সক্ষম হন।

এসময় মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. ববুল হাশেমের নেতৃত্বে এসআই এনামুল হক ও সংগীয় ফোর্সের সহযোগিতায় পদ্মা নদীর কুন্ডের চর লাল বয়া ও নীল বয়ার মাঝামাঝি এলাকা থেকে তিন চাঁদাবাজকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, আলী আকবর ফকির (৩২), পিতা ইউনুস ফকির, সাং কাজিয়ারচর, থানা জাজিরা, জেলা শরীয়তপুর। মো. হুমায়ুন তালুকদার (৩২), পিতা কাদের তালুকদার, সাং বেড়াচাকি, থানা সখিপুর, জেলা শরীয়তপুর। ৩। আল আমিন গাজী (৩২), পিতা সিরাজ গাজী, সাং হইচোন, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ।

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. আবুল হাশেম জানান, নৌ পুলিশের এ অভিযানে পদ্মা নদীতে চলাচলকারী বাল্কহেড মালিক ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.