1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

সুনামগঞ্জের জামালগঞ্জে গভীর রাতে ডাকাত দলের হানা

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৮ দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে গভীর রাতে হানা দিয়েছে ডাকাত দল। বুধবার গভীর রাতে উপজেলার কালাগুজা ও বাহাদুরপুর গ্রামে ডাকাতির ঘটনাটি ঘটে। তবে সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদের কঠোর হস্তক্ষেপে বড় ধরনের ক্ষতির মুখ থেকে রক্ষা পায় গ্রামবাসী। স্থানীয়রা পুলিশ সুপারকে ফোন দিয়ে বিষয়টি অবগত করলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন তিনি।
স্থানীয়রা জানায়, ২০/২৫ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে মাথায় কালো টুপি পড়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ট্রলিগাড়ী, মোটরসাইকেল নিয়ে ডুকে পরে উপজেলার কালাগুজা গ্রামের মুখলেছের বাড়িতে।
খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতি প্রতিরোধে বের হন এলাকাবাসী। গ্রামের মানুষ বের হলে সেখান থেকে দাওয়া খেয়ে সামনের দিকে আসতে থাকে এবং এলোপাতাড়ি যাকে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। ডাকাতদের হাতে থাকা রামদা, বল্লমের আগাতে গ্রামের ৩ জন গুরুতর আহত। তারা এখন জামালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একইভাবে সুখাই উত্তর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে হানা দেয় ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল। বাহাদুরপুর গ্রামের মানুষ জন ডাকাতি প্রতিরোধ করতে বের হলে তারা পালিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় তাদের সাথে থাকা ট্রলি গাড়ি ও দেশিও অস্ত্র ফেলে যায়। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ট্রলি গাড়ী ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ । এ ঘটনায় কালাগুজা গ্রামের মৃত শামছুল হকের পুত্র সবুজ মিয়া ওই রাতেই বাদী হয়ে জামাল মিয়া ও বকুল মিয়াসহ ১৫ জনকে আসামী করে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত হচ্ছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.