1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

লালমনিরহাট কালীগঞ্জে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন।

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৩ দেখেছেন

এস.এম শহিদুল ইসলাম বাবলু, নিজস্ব প্রতিবেদক: লালমনিহাট জেলার কালিগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়কের মালিকানাধীন অবৈধ ইটভাটা সহ দুইটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার প্রশাসন।
বুধবার বিকালে বুলডোজার ও বেকু নিয়ে ওই উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতায় এমজে-২ ব্রিকসে অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা।
সরেজমিনে জানাযায়, ২৬শে জানুয়ারি ও ৬ই ফেব্রুয়ারি উপজেলার বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের অবৈধ ইটভাটা বন্ধ করতে দুই দফায় নোটিশ পাঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা।
সেখানে বলা হয় কাগজপত্র না থাকায় এমজেএ-২ব্রিকস কালো তালিকায় ভুক্ত করা হয়েছে।যা দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের সেই প্রশাসনের সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইট তৈরি ও বিক্রি অব্যাহত রাখা হয়।

যা প্রশাসনের দৃষ্টি বছর হলে, গত ১১ই ফেব্রুয়ারি বিকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে ওই অবৈধ ইট ভাটায় সরেজমিনে ভ্রাম্যমান অভিযান চালায়।এ সময় ভাটার কাগজপত্র দেখতে চাইলে কালিগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবু সহ তার লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
এক পর্যায়ে ইটভাটায় ট্রাক্টর ও ট্রাক দিয়ে পরিবেশ কর্মকর্তা ও দুই ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখেন তারা।

পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন ঘটনাস্থল থেকে।
এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এ ঘটনার পর থেকে প্রশাসন ওই ইটভাটা গুঁড়িয়ে দিতে নড়েচড়ে বসে।
বুধবার দুপুরে( ইউএনও) আনোয়ার টুম্পার নেতৃত্বে যৌথবাহিনী বুলডোজার ও বেকু নিয়ে ওই অবৈধ ইটভাটা এমজেএ -২ ব্রিকস গুড়িয়ে দেয়।
একই দিনে একই এলাকায় বিবিএমসি ব্রিকস নামের আরো ১টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেয় কালিগঞ্জ উপজেলার প্রশাসন।এ সময় লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ -সার্কেল) একেএম ফজলুল হক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন চন্দ্র, পরিদর্শক গোলাম মোহাম্মদ আসিফ রহমান,কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এর ইনচার্জ ইসলামসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায় ৩৫ বছর ধরে এক নামে পাশাপাশি দুইটি অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছিলেন কালিগঞ্জ উপজেলার বিএনপি’র আহ্বায়ক চন্দ্রপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম।

বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের এমপি ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহাম্মাদের সাথে আঁতাত করে অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছিলেন বিএনপির ওই নেতা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.