1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টারকে কুপিয়ে ও পিটিয়ে আহত

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩১ দেখেছেন

সালাম হোসেন , ঝিনাইদহ: ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আরিফ মোল্লা (৫১) কে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে সদর উপজেলার ছয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতের বড় ভাই মশিয়ার রহমান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ২ জনের নাম উল্লেখসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছে।মামলার বিবরণে জানাজায়, বুধবার রাতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার থেকে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আরিফ মোল্লা কাজ শেষে নিজ বাড়িতে ভ্যান যোগে যাচ্ছিলেন। বাড়ির সামনে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই গ্রামের সন্ত্রাসী ঠান্ডু মোল্লার ছেলে রিয়াজুল (৩৮) ও ইরফান (৩৬) সহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তার আত্মচিৎকারে এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আহতের ভাই ২ জনের নাম উল্লেখসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.