1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা চকমিরপুরকে আধুনিক ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি সাবেক সেনাসদস্য মিলন হোসেনের

দৈনিক ঘোষণার সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নলাম ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০৩ দেখেছেন

শাহাদাৎ হোসেন সরকার: আশুলিয়ার শিমুলিয়া , নলাম এলাকায় মুন্টু নামে এক ব্যক্তি রাতের আধারে ভেকু (খননের যন্ত্র) দিয়ে মাটি কেটে তা অবৈধভাবে বিক্রি করছেন।

এমন সংবাদ দৈনিক ঘোষণা পত্রিকায় প্রকাশিত হয়, এর পরিপ্রেক্ষিতে ১৩ মার্চ, ২০২৫ তারিখ সহকারী কমিশনার ভূমি রাজস্ব সার্কেল আশুলিয়া, সাদিয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় আশুলিয়ার নলাম এলাকায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

আইনের ১৫(১) ধারা অনুযায়ী, ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় সাদিয়া আক্তার সহকারী কমিশনার ভূমি ও রাজস্ব সার্কেল আশুলিয়া, জানান , সাম্প্রতিক সময়ে এই এলাকাগুলোতে বালু ও মাটি অবৈধভাবে উত্তোলনের ঘটনা বেড়ে গেছে, যা পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে।

এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কঠোর অবস্থান নেওয়ায় স্বস্তি ফিরে পেয়েছি এলাকাবাসী।ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত তদারকি চলবে বলে জানিয়েছেন সাদিয়া আক্তার সহকারী কমিশনার ভূমি ( আশুলিয়া রাজস্ব সার্কেল)

বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু ও মাটি উত্তোলন, পরিবহন বা ব্যবস্থাপনার ক্ষেত্রে আইন লঙ্ঘন করলে জরিমানা বা অন্যান্য শাস্তি পাবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন।

এই আইনের মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা।এসময় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ হলে এলাকার পরিবেশ ও জনজীবন আগের অবস্থায় ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.