মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: দেশের আরোও তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হলো আর এ তিনটি প্রতিষ্ঠান হলো চট্রগ্রামের পাচলাইশ উপজেলার আমিন জুট মিল উচ্চ বিদ্যালয়, খুলনা খালিশপুর ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়। আমিন জুট মিল উচ্চ বিদ্যালয়, আমিন জুট মিল সরকারি উচ্চ বিদ্যালয়, ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়, ক্রিসেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, রাজশাহী পাটকল সরকারি উচ্চ বিদ্যালয়, নামে সরকারি করা হলো। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে ঔই তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীদের আত্তীকরন করা হবে। আত্তীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।