মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( এলএ) নুরুল হাই মোহাম্মদ আনাছ এর নেতৃত্বে টাস্কফোর্স তদারকি অভিযান পরিচালিত হয়েছে। আজ ১২ মার্চ খুলনার বড় বাজারে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রমজান উপলক্ষ্যে বিশেষ টাস্কফোর্স এর মাধ্যমে খুলনার বড় বাজার সহ বিভিন্ন বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম তদারকি সহ বাজারে নিন্ম মানের পন্য বিক্রয় করা হচ্ছে কিনা সেবিষয়ে বিশেষ ভাবে তদারকি করেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সময় বিভিন্ন দোকানে নিত্যপন্যর দাম সহ এর গুনগত মান জানতে চান ব্যবসায়ীদের নিকট। তিনি প্রতিদিনের বাজার তালিকায় হাল নাগাদ করা আছে কিনা এবং তাদের ক্রয়কৃত মালামালের দামের রশিদ কপি পর্যবেক্ষন করেন। জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভুমি) মো: মুনতাসির হাসান খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, ছাত্র প্রতিনিধি, কমিটির সদস্য, আইন শৃংখলা বাহিনী সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।