1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সোনারগাঁ যুব তরুণ সংঘ এর কমিটি গঠন

  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৬ দেখেছেন

উলফত কবির, বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবক ও তরুণদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ১২ই মার্চ “সোনারগাঁ যুব তরুণ সংঘ” নামে সংগঠনটি আত্নপ্রকাশ করে এবং কমিটি গঠন করে।
পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক করা হয়েছে মো: জুয়েল আহম্মেদ কে এবং সদস্য সচিব করা হয়েছে মো: রিফাত কে।
সোনারগাঁ যুব তরুণ সংঘ এর শ্লোগান করা হয়েছে “তারুণ্যের শক্তি – সোনারগাঁয়ের সম্মৃদ্ধি।”
সংগঠনটির তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ রয়েছে। সংগঠনের আহবায়ক এবং সদস্য সচিব জানান, সোনারগাঁয়ের যুব ও তরুণ সমাজকে সংগঠিত করে তারুণ্যের নতুন বাংলাদেশ বিনির্মানে এবং সমাজের কল্যানমূলক কাজ করতে সংগঠনটি গঠন করেছেন তারা। সংগঠনের প্রয়োজনীয় দিকনির্দেশনার জন্য প্রাথমিকভাবে সমাজের গণ্যমান্য তিন জন ব্যক্তি উপদেষ্টা হতে সম্মতি জানিয়েছেন, পর্যায়ক্রমে সমাজের আরো গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপদেষ্টা হওয়ার জন্য অনুরোধ করে উপদেষ্টা পরিষদ বর্ধিত করা হবে। এর পাশাপাশি উপদেষ্টা পরিষদের নির্দেশনাক্রমে আগামী চার মাসের মধ্যে সংগঠনে আরো সদস্য অন্তর্ভুক্ত করে এবং বিভিন্ন কার্যক্রম সম্পাদনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সোনারগাঁয়ে যারা জনকল্যাণমূলক কাজ করতে আগ্রহী এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মানে অংশগ্রহণ করতে প্রস্তুত তাদেরকে সংগঠনের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.