1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

খুলনায় মাদক কারবারীকে কুপিয়ে জখম।

  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৪ দেখেছেন

মোঃ রবিউল হোসেন হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনায় মাদক বিক্রিকে কেন্দ্র করে একরাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লবনচরা থানাধীন উত্তর হরিনটানা হাওড়া ব্রিজ প্রেম গলির মধ্যে এ ঘটনা ঘটে। একরামের অবস্থা খুবই সংকটাপন্ন। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। একরাম নগরীর পুর্ব বানিয়াখামার এলাকার তোতার ব্রিজ সংলগ্ন জনৈক তোতা মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, আহত একরাম পুর্ব বানিয়াখামার এলাকার একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে খুলনা থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাদক কারবারিকে কেন্দ্র করে রাত সাড়ে ১০ টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে কুপিয়ে জখম করে। তার ডান পা ও ডান হাত শরীরের চামড়ার সাথে ঝুলে থাকতে দেখা যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে প্রেরন করে। ঘটনার পরপর পুলিশের উর্ধবতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.