মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ী ও নারচী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার বিকেলে ফুলবাড়ী গমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। নারচী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান এর সঞ্চালনায় উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, বিএনপি নেতা ইকবাল কবির পলাশ, কামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোকলেছুর রহমান হিল্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, এম রুবেল আলম, মুশফিকুর রহমান রিংকু, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, ফারুক মিয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ শামসুল, ছাত্র নেতা সোহেল রানা, সুমন প্রমুখ। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কোয়েল, জাহিদুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, তাঁতীদলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, সাধারণ সম্পাদক লিখন মিয়া, মৎসজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন, পৌর যুবদলের আহবায়ক সৈকত ইসলাম, সাবেক পৌর কমিশনার সুফল, যুবনেতা উজ্জ্বল হোসেন প্রমুখ। বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ সকলের জন্য দোয়া করা হয়।