1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

জুলাই – শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আহত যোদ্ধাদের মধ্য আর্থিক অনুদান প্রদান।

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৯৮ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: জুলাই – শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আহত যোদ্ধাদের মধ্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ ৯ মার্চ দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি সন্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এসময় তিনি বলেন, আপনারা যে ত্যাগ, সাহস,চিন্তার মাধ্যমে দেশ সাধীন করেছেন। ঠিক ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একই প্রেরনা দেখেছিলাম।২০২৪ সালে এসে আবার নতুন করে আপনারা দেখিয়ে দিলেন।বাংলাদেশে যখনই অন্যায়, অবিচার,ও সাধারণ মানুষের উপর নির্যাতন হয়েছে এগুলো কখনো মানুষ মেনে নেয়নি। ২৪র অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে কিন্তু সাধারণ মানুষ তাদের পাশে থেকে দ্ধিতীয় সাধীনতা লাভ করেছে। ফ্যাসিবাদরা পালিয়েছে। সরকার হিসেবে আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করা। আহতদের যতটুকু সাহায্য দেওয়া হোক না কেন তা,যথেষ্ট নয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আহতরা যতদিন না সুস্থ্য হয় সরকার তাদের চিকিৎসা সেবা দিবে।উপদেষ্টা পরিষদের সকলের প্রধান দায়িত্ব ১৭ কোটি জনগণের আগে আহতদের পাশে থাকা। সারাদেশে যে নারী নির্যাতন হচ্ছে এ ব্যাপারে তিনি প্রশাসন সহ সামাজিক আন্দোলনের মাধ্যমে রুখে দাঁড়ানোর আহবান জানান। শুধু দু,একজনকে গ্রেফতার করে শাস্তি দিলে হবে না সামাজিক আন্দোলন গড়ে তুলে ছাত্রদের ও এ ব্যাপারে রুখে দাড়াতে হবে।তিনি আরো বলেন, আবু সাঈদ, মুগ্ধ, আনাস সহ সকল শহীদরা সারা বাংলাদেশর।মুক্তি্যোদ্ধা মন্ত্রণালয়ের অধিনে এসকল শহীদদের পুর্নবাসনের সরকারের চিন্তা রয়েছে। পরিশেষে তিনি শহীদদেরকে বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে দাবি করেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান মুগ্ধর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও সিভিল সার্জন ডা: মাহবুবুল আলম প্রমুখ। এসময় প্রধান অতিথি আহত যোদ্ধাদের হাতে নগদ অনুদান তুলে দেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সুচনা করা হয় এবং শহীদদের স্মরনে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.