1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

পীরগঞ্জে সাবেক তহসিলদার ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৭৭ দেখেছেন

ফারুক হোসেন, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনিসুর রহমান নামে এক সাবেক তহসিলদার ও তার স্ত্রী খালেদা পারভিনের বিরুদ্ধে ৪টি পরিবারের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আজ শনিবার দুপুরে পীরগঞ্জ থানায় সেই সাবেক তহসিলদার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সেই ৪টি অসহায় পরিবারের লোকজন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১বছর আগে পীরগঞ্জ উপজেলার মিত্রবাটী গ্রামের আনিসুর রহমানের স্ত্রী খালেদা পারভিনের কাছে রুবিনা আক্তার, শাহাজান আলী, মাহামুদা বেগম,রুমি আক্তার সহ মোট ৪জন মিত্রবাটী মৌজার ৪৩৬ দাগে সাড়ে ৩২শতক জমি ক্রয় করেন।

সেই জমিটি বুঝিয়ে নিতে গেলে জমির অন্যান্য শরিকগণ তাদের বাঁধা দিয়ে সেই জমিটি দখল করে নেন।

এ বিষয়ে ভুক্তভোগী মির্জামুল হক, রুবিনা আক্তার, মাহামুদা আক্তার বলেন, দুই স্বামী স্ত্রী তাদের জমি না থাকার পরেও রেজিস্ট্রি দিয়ে আমাদের সাথে প্রতারনা করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তিচাই।

এদিকে সাবেক তহশিলদার আনিসুর রহমান ও তার স্ত্রীর খালেদা পারভিনকে বিষয়টি সুষ্ঠ সমাধানের কথা বারবার বললেও তারা কোন গুরুত্ব না দেয়ায় বিপাকে পড়েছেন অসহায় পরিবার গুলো।

এক বছর অতিবাহিত হলেও মিলছে না কোন প্রতিকার। টাকা দিয়েও জমি না পেয়ে বেশ হতাশায় ভুগছেন এই অসহায় ব্যক্তিরা। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সাবেক তহশিলদার আনিসুর রহমান মুঠোফোনে বলেন, তারা যে ঘটনা বলেছে সব মিথ্যা ও বানোয়াট আমি তাদের কাছে জমি বিক্রি করে দখল করেই দিয়েছিলাম। আমি কোন প্রতারনা করিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.