মোঃ জুয়েল মিয়া: ডেমরা থানা তাঁতীদল ঢাকা মহানগর দক্ষিণ ওয়ার্ড ভিত্তিক কর্মিসভা ইফতার ও দোয়া মাহফিল শনিবার (৮ মার্চ) নগরীর রানীমহল ব্রিজ সংলগ্ন ৬৮ নং ওয়ার্ড তাঁতীদলের অফিসে অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব (ডেমরা থানা) মোঃ জুলহাস সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড ভিত্তিক কর্মীসভা ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম আজাদ সভাপতি তাঁতীদল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আনিসুল ইসলাম জামান এবং রেজাউল করিম সেলিম রেজা প্রমুখ সঞ্চালনায় মোঃ এনামুল হক মুকুল সদস্য সচিব ডেমরা থানা ঢাকা মহানগর দক্ষিণ
ওয়ার্ডভিত্তিক নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে সদস্য সচিব ডেমরা থানা মোঃ এনামুল হক মুকুল বলেন প্রিয় ওয়ার্ডের নেতাকর্মী ভাই ও বোনেরা,
আপনারা হচ্ছেন আমাদের দলের মূল শক্তি। আপনাদের পরিশ্রম, ত্যাগ ও অবদানেই আমাদের সংগঠন শক্তিশালী। আমাদের দল এবং নেতাকর্মীদের প্রতি মানুষের যে আস্থা ও ভালোবাসা, তা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।
রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। তাই আসুন, আমরা রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব আরও আন্তরিকতার সঙ্গে পালন করি। জনগণের পাশে দাঁড়াই, তাদের সমস্যা শুনি ও সমাধানের চেষ্টা করি। আমাদের ঐক্য ও একতাই আমাদের শক্তি। আমি আশা করি, আপনারা সবাই নিজ নিজ ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করবেন, মানুষের সেবা করবেন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আসুন, আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
ধন্যবাদ ও ভালোবাসা রইলো সবার জন্য।
বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ সকলের জন্য দোয়া করা হয়।