1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালন

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৮ দেখেছেন

সালাম হোসেন, ঝিনাইদহ: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ উপলক্ষে মানববন্ধন ও পথসভার আয়োজন করে মানবাধিকার ডিফেন্ডার নেটওয়ার্ক।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন, ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, মানবাধিকার ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সদস্য এন এম শাহজালাল, এডাপের সভাপতি মিজানুর রহমান, সদস্য জান্নাতুল ফেরদৌস লাকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।মানববন্ধন ও পথসভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়েলফেয়ার এফোর্টস (উই) কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে এডাব’র আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নারীদের শিক্ষা, অর্থনৈতিক মুক্তি, সহিংসতা প্রতিরোধ, কর্মক্ষেত্রে সমঅধিকার এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.