1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

সামাজিক অপবাদ ও স্টিগমার কারণে নারী মাদক নির্ভরশীলরা চিকিৎসা গ্রহণে অনিচ্ছুক: ফরিদা আখতার

  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৯ দেখেছেন

হাফিজুর রহমান: সামাজিক অপবাদ ও স্টিগমার কারনে নারী মাদক নির্ভরশীলরা চিকিৎসা গ্রহণে অনিচ্ছুক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রবিবার (২মার্চ) বিকাল ৪ টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে ‘অধিকার, সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দেশে নারী মাদকসেবীর সংখ্যা বাড়ছে। কিন্তু মাদকের চিকিৎসায় পিছিয়ে আছেন তাঁরা। নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজননস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে মাদক সেবন। এর ফলে একজন নারীর সন্তানধারণ ও লালন-পালন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনারা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মত ভালো ভালো প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য জীবনে ফিরে যান।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক ইন্জিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা পরচিালক মাহফুজা রহমান চৌধুরী বাবলী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইয়াসমিন এইচ আহমেদ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ রুবাইয়াৎ ফেরদৌস, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাউন্সেলিং সার্ভিসের কো-অর্ডিনেটর ড. রাহেনা বেগম এবং ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডাঃ নায়লা পারভীন। এসময় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে নারী মাদক নির্ভরশীলদের চিকিৎসা ব্যবস্থা সীমিত। এই সীমিত ব্যবস্থার মধ্যে যারা চিকিৎসা গ্রহন করতে যায় তারা সামাজিক অপবাদ ও স্টিগমার স্বিকার হন। এই কারনে অনেকে চিকিৎসা গ্রহন থেকে দুরে থাকেন। নারী দিবসে আমাদের দাবী থাকেবে নারী মাদক নির্ভরশীলদেন চিকিৎসা গ্রহনের অধিকার নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.