মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভিসির পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। গতকাল দুপুর পোনে ২ টায় “খুলনাবাসীর” ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসুচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দলীয় বিবেচনায় এবং আলোচিত শেখ বাড়ির আার্শিবাদপুস্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হয়। দুর্নীতিবাজ ভিসির তত্ত্বাবধানে যেভাবে বিশ্ববিদ্যালয় চালানো হচ্ছে তাতে চিকিৎসক সমাজ সহ খুলনাবাসী উদ্ধিগ্ন। বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামিলীগ আমলে অবৈধ নিয়োগকে সম্পুর্ন বাতিল করতে চাই খুলনার জনগন। তারা বলেন, একটি বিশেষ বাড়ির কোন নিয়োগকে আমরা মানতে পারি না এবং মানব না। মানববন্ধনে চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।না হলে সাধারণ চিকিৎসক সমাজ খুলনাবাসীকে নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। মানববন্ধনে সভাপতিত্ব বিএমএর সাবেক সভাপতি ডা: রফিকুল ইসলাম বাবলু।সাংবাদিক রকিবুল ইসলাম মতির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চিকিৎসক নেতা ও ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা: এস এম আকরামুজ্জামান, খুলনা স্পেশালাইজড হাস্পাতালের চিকিৎসক ডা: এনামুল কবির, ডা: বাপ্পী, ডা: আমান, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান, এবিএম জাকির,হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম নুর প্রমুখ।