1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পঞ্চগড়ে বহিরাগত ডাকাত দল গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১১১ দেখেছেন

মোঃ শাহজাহান আলী বাদল, পঞ্চগড় প্রতিনিধি: উপস্থিত সবাইকে আজকের প্রেস ব্রিফিং-এ আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই ইতোমধ্যে অবগত হয়েছেন যে, গত ০১/০৩/২০২৫ খ্রিঃ দিবাগত রাত অর্থ্যাৎ ০২/০৩/২০২৫ খ্রিঃ তারিখ রাত ১২.০০ ঘটিকার পর হতে পঞ্চগড় জেলার জনমনে ডাকাত আতঙ্ক বিরাজ করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এ জেলায় বহিরাগত একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করেছে এবং তারা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘন ঘন অবস্থান পরিবর্তন করছে। এরই প্রেক্ষিতে আমি নিজে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব এস.এম. শফিকুল ইসলামসহ পঞ্চগড় সদর থানা, তেঁতুলিয়া থানা এবং ডিবির একটি টিম সহ ০৪টি টিমে বিভক্ত হয়ে পঞ্চগড় হতে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত চতুর্মূখি অভিযান শুরু করি। এরই মধ্যে খবর পাই তেঁতুলিয়ার আজিজনগরে জনৈক মোঃ বেলায়েত হোসেন(৫৭) এর বাড়িতে ৭/৮ জনের ডাকাত দল প্রবেশ করে ডাকাতি সম্পন্ন করেছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সাথে কথা বলে আমাদের প্রাপ্ত তথ্যের সাথে ডাকাত চক্রটির বিবরণ মিলে যায়।
অপারেশনঃ
উল্লিখিত তথ্য প্রাপ্ত হয়ে আমরা তাৎক্ষণিক অপারেশন পরিকল্পনা গ্রহণ করি। পঞ্চগড় জেলা হতে বহিরাগমন সকল রুট বন্ধ করি। তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা, রণচন্ডি, বুড়াবুড়ি, ভজনপুর, সদর উপজেলাধীন জগদল, দেবনগর, বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশনে চেকপোস্ট স্থাপন ও নজরদারি বৃদ্ধি করি এবং নিজে সার্বিক অপারেশন পরিচালনা করি।
উদ্ধার ও গ্রেফতারঃ
রাতের শেষের দিকে ফজরের নামাজের মুহূর্তে জনাব এস. এম. শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম সর্বপ্রথম মোঃ আনোয়ার হোসেন(৪২)-কে ডাকাতি কাজে ব্যবহৃত নীল হলুদ রংয়ের একটি ট্রাকসহ ভজনপুর এলাকা হতে আটক করে।
ডাকাত দলের সদস্যরা পঞ্চগড় এলাকার না হওয়ায় এবং তাদের পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক চালকসহ আটক হওয়ায় পঞ্চগড় হতে পলায়ন করা তাদের জন্য দূরুহ হয়ে পড়ে। এরপর তারা বিভিন্নভাবে পলায়ন করার চেষ্টা করে এবং একে একে তাদের দলনেতা ২। মোঃ আয়নাল হক(৪০), ৩। মোঃ শরিফুল ইসলাম(২৮), ৪। মোঃ হাসানুর(৪১), ৫। মোঃ তহিদুল ইসলাম (৪০)গণ জনাব এস.এম. শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি টিমের নিকট আটক হলে তাদের কাছ থেকে ডাকাতিকৃত মালামাল উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে আরো উল্লেখ করতে হয় যে, এ ডাকাত দলটি একটি সংঘবদ্ধ ডাকাত দল। তারা বিভিন্ন অঞ্চলে ডাকাতি করে। গত ২৫/০২/২০২৫ খ্রিঃ টাঙ্গাইলে চারটি বাস ডাকাতির সাথে তারা সরাসরি জড়িত।
কৃতজ্ঞতাঃ
টাঙ্গাইল জেলা পুলিশকে কৃতজ্ঞতা প্রদান করতে হয়। এ অপারেশন চলাকালে বিভিন্ন রকম তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। যার ফলে ডাকাতদল গ্রেফতার করা সহজ হয়েছে।
কৃতজ্ঞতা পঞ্চগড় জেলার অধিবাসীদের। পুলিশি অভিযান চলাকালে পুলিশ যেসব অঞ্চলে গমন করেছে সকল স্থানের জনগণ পুলিশকে যথাযথ সহযোগীতা করেছে যার ফলে ডাকাত দল পালাতে পারেনি।
কৃতজ্ঞতা সাংবাদিক মহলকে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনগণকে অবহিত করেছেন যার ফলে এরূপ সংঘবদ্ধ অপরাধী সর্ম্পকে জনগণ অবহিত ছিল।
উদ্ধারকৃত মালামালঃ
১। টাকা ১২,৫০০/-
২। স্বার্ণালঙ্কার
ক। হাতের বালা – ১ জোড়া
খ। স্বর্ণের দুল – ১ জোড়া (ছোট)
গ। স্বর্ণের দুল – ১ জোড়া (বড়)
ঘ। নাক ফুল – ১টি
৩। রুপার অলংকার
ক। হাতের বালা – ১ জোড়া
৪। ইমিটেশন
ক। ১ জোড়া কানের দুল
৫। আলামতঃ
ক। মোবাইল- ০৫টি (বাটন মোবাইল)
খ। নীল হলুদ রংয়ের ০৬(ছয়) চাকা বিশিষ্ট ট্রাক (রেজি. নং-ঢাকা মেট্রো নং-২৩-১৪২৩)
৬। ব্যবহৃত অস্ত্রঃ
ক। লোহার রড
খ। রশি
গ। গাছের ডাল
ঘ। করাত (উদ্ধার নাই)
৭। গ্রেফতারকৃত আসামী
১। মোঃ আয়নাল হক (৪০), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-পালানু শাহাপুর,
২। মোঃ শরিফুল ইসলাম(২৮), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-মকিমপুর, মধ্যপাড়া
৩। মোঃ হাসানুর (৪১), পিতা মৃত বাদশা ফকির, সাং-আজমপুর ফকিরপাড়া, সর্ব থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর।
৪। মোঃ তহিদুল ইসলাম(৪০), পিতা-মৃত রিয়াজ উদ্দীন, সাং-মির্জাপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর
৫। মোঃ আনোয়ার হোসেন(৪২), পিতা-মৃত আব্দুল আজিজ, সাং-শঠিবাড়ী(হরিপুর), থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।
আসামীদের পুলিশি স্কটে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সকলকে ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.