1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

ভাড়া বাসা থেকে বোয়ালখালীতে এক নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৯৪ দেখেছেন

বোয়ালখালী, চট্টগ্রাম প্রতিনিধি : বোয়ালখালীতে ভাড়া বাসা থেকে রোজী আক্তার (২৭) নামের এক নারীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ মার্চ) দিবাগত রাতে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকার একটি ভবনের ৪র্থ তলার ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

রোজী আক্তার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার মহিবুল আবচারের স্ত্রী।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো.শাহজাহান জানান, বাসার শয়ন কক্ষের খাটের উপর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রোজী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ময়না তদন্তের প্রতিবেদনে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.