1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সামাজিক অপবাদ ও স্টিগমার কারণে নারী মাদক নির্ভরশীলরা চিকিৎসা গ্রহণে অনিচ্ছুক: ফরিদা আখতার

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৯৭ দেখেছেন

হাফিজুর রহমান: সামাজিক অপবাদ ও স্টিগমার কারনে নারী মাদক নির্ভরশীলরা চিকিৎসা গ্রহণে অনিচ্ছুক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ২মার্চ বিকাল ৪ টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে ‘অধিকার, সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দেশে নারী মাদকসেবীর সংখ্যা বাড়ছে। কিন্তু মাদকের চিকিৎসায় পিছিয়ে আছেন তাঁরা। নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজননস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে মাদক সেবন। এর ফলে একজন নারীর সন্তানধারণ ও লালন-পালন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনারা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মত ভালো ভালো প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য জীবনে ফিরে যান। ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক ইন্জিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা পরচিালক মাহফুজা রহমান চৌধুরী বাবলী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইয়াসমিন এইচ আহমেদ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ রুবাইয়াৎ ফেরদৌস, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাউন্সেলিং সার্ভিসের কো-অর্ডিনেটর ড. রাহেনা বেগম এবং ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডাঃ নায়লা পারভীন। এসময় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে নারী মাদক নির্ভরশীলদের চিকিৎসা ব্যবস্থা সীমিত। এই সীমিত ব্যবস্থার মধ্যে যারা চিকিৎসা গ্রহন করতে যায় তারা সামাজিক অপবাদ ও স্টিগমার স্বিকার হন। এই কারনে অনেকে চিকিৎসা গ্রহন থেকে দুরে থাকেন। নারী দিবসে আমাদের দাবী থাকেবে নারী মাদক নির্ভরশীলদেন চিকিৎসা গ্রহনের অধিকার নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.