মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: ” তোমার আমার বাংলাদেশে ভোট দিব সবাই মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২রা মার্চ সকালে খুলনা বিভাগীয় নির্বাচন কার্যালয় চত্বরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, এ সময় তিনি বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য অত্যান্ত তাৎপর্যপুর্ন। নির্বাচন একটি উৎসবের মত। নতুন ভোটারদের মাঝে এই খুশিটা আমরা লক্ষ্য করে থাকি। তিনি আরো বলেন, আমরা নতুন ভোটারদের আরো উৎসাহ প্রদান করবো। যাদের বয়স ১৮ বছর তারা যেন ভোটার হতে পারে তার জন্য সহায়তা প্রদান করবো। তিনি বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলে দেশ ও জাতী উপকৃত হবে। যারা দায়িত্ব নিয়ে কাজ করতে চাইবে, আমরা সর্বদা তাদের কাজে সহায়তা প্রদান করবো। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: বেলায়েত হোসেন।অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন, খুলনা জেলা নির্বাচন অফিসার মো: ফারাজি বেনজীর আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথীবৃন্দ ভোটারদের হাতে নতুন জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বর হতে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।