1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতের মিছিল।

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: জামায়েতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দ্রব্য মুল্যের উর্ধবগতিতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দুমুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে।এর মধ্যে রমাদান সামনে রেখে দ্রব্য মুল্যে আবার দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে।বাজার নিয়ন্ত্রণে অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্য পন্যর দাম বাড়িয়ে জনগনের পকেট কাটতে ব্যস্ত রয়েছে। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্য মুল্যে জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান তিনি। দ্রব্য মুল্যের ক্রমাগত উর্ধবগতির প্রতিবাদে ও রমাদানের পবিত্রতা রক্ষার দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগরী জামায়াত ইসলামীর উদ্যোগে আজ ২৮ ফেব্রুয়ারি দুপুর ২ টায় নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নুর মাসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য এ কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজীবুর রহমান, সেক্রেটারী এ্যাড: শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফরাজী, খুলনা মহানগর ছাত্র শিবির সভাপতি রাকিব হাসান, খুলনা সদর থানা আমীর হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জিএম শহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি র‍্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড় গিয়ে শেষ হয়। সমাবেশ থেকে শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম এ সময় বলেন, আপনারা মাহে রমাদানের সন্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখেন।মাহে রমাদানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা, অশ্লীলতা, বেহায়াপনা, মদ,জুয়া,হাউজি সহ অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.