মোঃ আতিকুর রহমান মিরন: শিক্ষা জাতির মেরুদন্ড ক্রীড়াই জাতির মানদণ্ড।২৮ ফেব্রুয়ারি মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,মাওলানা মোঃ সালাহ উদ্দিন কাওছার চেয়ারম্যান আল- রাজী ইন্টারন্যাশনাল স্কুল সভাপতিত্বে প্রধান অতিথি জনাব মোঃ নিজাম উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী সূচনা করেন। বিদ্যালয় এর পতাকা সভাপতি মাওলানা মোঃ সালাউদ্দিন কাওসার ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মু আব্দুল্লাহ আহাদ। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত অর্থসহ ও হলি কোরআন পাঠ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ডা,কে এম জাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা,মোঃ সাইয়েদুর রহমান ভাইস চেয়ারম্যান আল-রাজি ইন্টারন্যাশনাল স্কুল ও উপজেলা স্বাস্থ্য ও প, প,কর্মকর্তা মুলাদী বরিশাল। ডা,কে,এম, জাহিদুল ইসলাম ভাইস চেয়ারম্যান আল- রাজী ইন্টারন্যাশনাল স্কুল।জনাব পরাগ সাহা সহাকারি কমিশনার (ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুলাদী বরিশাল। জনাব তারেক আমান বান্না সিনিয়র সহকারি পুলিশ সুপার,মুলাদী সার্কেল বরিশাল। জনাব মোঃ জহিরুল আলম অফিসার ইনচার্জ মুলদী থানা, জনাব মোঃ শহিদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুলাদী বরিশাল, জনাব,মোঃ রেজাউল করিম উপজেলা শিক্ষা অফিসার মুলাদী বরিশাল,এসএম ইখতিয়ার অলি ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা। উদ্বোধন অনুষ্ঠান পরে ছাত্র-ছাত্রীরা মনমুগ্ধকর কুচকাওয়াজ ও বিভিন্ন রকমের ডিসপ্লে প্রদর্শন করে। দিনভর নানান ক্যাটাগরির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অর্ধে মনোরম মনমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বশেষ ক্রীড়া প্রতিযোগী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নিজান উদ্দিন।