1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুরুতর আহত।

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল মোল্লা ওরফে সোলায়মান(২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ ২৭ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে ফুলতলা জামিরা বাজার মধ্যপাড়া এ ঘটনা ঘটে। আহত সোলায়মানকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। ঘটনাটি ঘটার পর পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত যুবক জামিরা পুর্বপাড়া এলাকার জনৈক জাহাজাহান মোল্লার ছেলে। এ বিষয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধার দিকে সোলায়মান জামিরা বাজারে আসে। কাজ শেষে রাত ৮ দিকে বাড়ির উদ্দেশ্য বাজার থেকে রওনা হয়। পথিমধ্যে জামিরা বাজার কলেজ সংলগ্ন মধ্যপাড়া পৌছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে শর্টগান দিয়ে গুলি করে। এরমধ্যে একটি গুলি তার কোমরে বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়ে সোলায়মান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তার অবস্থা এখন আশংকা মুক্ত।এ ঘটনার পর পরই ঔই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।আহত সোলাইমানের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.